সবজিবাজারে ‘গরুহাট’!

১৩ জুলাই, ২০২০ ১৬:০৪  
এবার গরুর হাট চালু করলো দেশী ই-কমার্স প্লাটফর্ম সবজিবাজার।  প্রান্তিক খামারিদের কাছ থেকে সংগ্রহ করা গরু ও ছাগল দিয়ে অনলাইন সাজানো হয়েছে হাটটি। এই হাট থেকে কেউ কোরবানির পশু কিনলে সেটি ঈদের আগের দিন বাড়ি পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সবজিবাজার ডটকম এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন। জানিয়েছেন, কেনার পর থেকে কোরবানি দেয়া পর্যন্ত কোরাবানির পুরো দায়িত্ব নেয়ার প্রস্তুতিও তারা নিয়েছেন। ইতোমধ্যেই এই হাটে গাজীপুর, বসিলা, সাভার ও কেরারিগঞ্জ থেকে ২৪জন খামারি ২০০ গরু প্রদর্শন করছেন। এই সংখ্যা দুই-একদিনের মধ্যে এক হাজারে উন্নীত হওয়ার কথাও জানিয়েছেন মোহাম্মাদ শাহীন। তিনি বলেন, সরকারের অংশীদার হিসেবে আমরা সরকার নির্ধারিত ৩টি স্লটারিং হাউজে কোরবানির ব্যবস্থা রেখেছি। সীমিত পরিসরে হলেও ক্রেতারা ইচ্ছা অনুযায়ী কোরবানির প্রক্রিয়াটি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তাকে অভিহিত করা হবে।